• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফেনীতে মাদক বিরোধী অভিযানে অস্ত্রসহ যুবক আটক 

     swadhinshomoy 
    24th Feb 2026 4:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি ফেনী :
    ফেনীতে মাদক বিরোধী অভিযানে একটি পাইপগানসহ শরীফুল ইসলাম শিমুল (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

    গতকাল সোমবার (২৩ শে ফেব্রুয়ারী) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মির্জাবাড়ি থেকে এ পাইপগান উদ্ধার ও শরীফুলকে আটক করে।

    আটককৃত শরীফুল মির্জা বাড়ীর কামাল উদ্দিনের ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদ খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের নেতৃত্বে একটি টিম ধর্মপুর ইউনিয়নের দক্ষিন ধর্মপুর গ্রামের মির্জা বাড়ীর কামাল উদ্দিনের ছেলে শরীফুল ইসলাম শিমুলের বাড়ী তল্লাশি করে। এসময় শরীফুলের বাড়ী তল্লাশি কালে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইসতিয়াক হোসেন বাদী হয়ে ২৩ ফেব্রুয়ারী রাতে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে রাতেই আসামীকে ফেনী মডেল থানার হস্তান্তর করে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, ধর্মপুর সীমান্তবর্তী ও মাদকপ্রবন এলাকা শরীফুল ইসলাম দীর্ঘ দিন মাদক ব্যবসার ও সেবনের সাথে জড়িত রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728