নীলফামারী প্রতিনিধি মো মোখলেছুর রহমান বাবু
অদ্য ২৪/০২/২০২৬ খ্রি. এ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় নীলফামারী , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারী ও কৃষি বিপণন অধিদপ্তর, নীলফামারী কর্তৃক নীলফামারী সদর উপজেলায় অবস্থিত পাঁচমাথা মোড় ও কালিবাড়ি এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে জিলাপিতে হাইড্রোজ এর ব্যবহার, বুন্দিয়াতে অননুমোদিত রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কলার আড়তে অননুমোদিত কেমিক্যাল দিয়ে কলা পাকানোর দায়ে মোট দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সতেরো হাজার (১৭০০০/-) টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ মেনে হোটেল ও অন্যান্য খাদ্য ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়। এতে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকস টিম।
জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

