• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইলে জামিয়া মুহিব বিন উমায়ের (রা.) মাদ্রাসায় মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    28th Feb 2026 11:57 am  |  অনলাইন সংস্করণ Print

    এ.টি.এম. হুমায়ুন কাদির
    উপজেলা প্রতিনিধি
    ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচার গাঁও ইউনিয়নে অবস্থিত “জামিয়া মুহিব বিন উমায়ের (রা.)” মাদ্রাসার সার্বিক কার্যক্রম নিয়ে এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকেলে আছরের নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত অতিথি ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।
    উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব জনাব সাইফুল ইসলাম জুয়েল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তিনি নিজ উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
    ১. রফিকুল ইসলাম বাচ্চু, সাবেক সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়।
    ২. বজলুর রহমান, সদস্য, ৯নং আচার গাঁও ইউনিয়ন পরিষদ।
    ৩. রফিকুল ইসলাম রেনু, চেয়ারম্যান, ৯নং আচার গাঁও ইউনিয়ন পরিষদ।
    ৪. শান্তি ভাই, সভাপতি, আগারগাঁও সরকার বাড়ি জামে মসজিদ।
    সভাপতিত্ব করেন হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারেক জামিল, খতিব, আচার গাঁও সরকার বাড়ি জামে মসজিদ।
    সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর একজন সাহসী সাহাবি মুসআব ইবনে উমায়ের (রা.)–এর নাম অনুসারে মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদ্রাসা পরিচালনার জন্য বাইরে থেকে কোনো চাঁদা আদায় করা হবে না। ইসলামের সঠিক শিক্ষা বিস্তার ও মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ জন্য তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
    অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728