• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার 

     swadhinshomoy 
    28th Feb 2026 1:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার।

    কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ১৪ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মোঃ আল আমিন মোল্লা (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। (২৪ ফেব্রুয়ারি) রোজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

    আল আমিন মোল্লা (২৩) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পান্ডুঘর গ্রামের আলী মোল্লা ওরফে অলি ড্রাইভারের ছেলে। তিনি বর্তমানে রামধনীমুড়া এলাকায় ভাড়া থাকতেন।

    মামলার এজাহার অনুযায়ী, প্রায় দেড় বছর আগে নাবালক অবস্থায় পারিবারিকভাবে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয় এক প্রবাসীর সঙ্গে। গত ১৮ ফেব্রুয়ারি কিশোরী তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যায়। এরপর ১৯ ফেব্রুয়ারি, বাবার বাড়ি ফেরার পথে, এই আমিন কৌশলে তাকে অপহরণ করে নিজের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

    অভিযোগে বলা হয়েছে, পরদিন আল আমিন বিভ্রান্তিকর তথ্য দিয়ে কিশোরীকে কুমিল্লার আদালতে নিয়ে যায় এবং বিয়ের একটি এফিডেভিট কাগজ তৈরি করে।

    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্তের দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728