• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা তরুণ নিহত, সঙ্গী আশঙ্কাজনক 

     swadhinshomoy 
    02nd Mar 2026 3:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে-তে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত ও অপর একজন আহত হয়েছেন।সোমবার (২ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাবেদ (১৯) নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।তার পিতার নাম মতিন বলে জানা গেছে।

    দুর্ঘটনায় আহত হয়েছেন মো.সামির (২৪)।তার পিতার নাম দাদন আকন্দ,বাড়ি নারায়ণগঞ্জে।প্রত্যক্ষদর্শীরা জানান,দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর দুর্ঘটনার সৃষ্টি হয়।ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।

    গুরুতর আহত সামিরকে প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।পরে শ্রীনগর ফায়ার সার্ভিস-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।তারা আহত সামিরকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।চিকিৎসকরা জানিয়েছেন,তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।অপরদিকে নিহত সাবেদের মরদেহ উদ্ধার করা হয়।

    মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
    এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।সড়কে নিরাপদ গতিতে চলাচলের আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031