• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

     swadhinshomoy 
    03rd Mar 2026 1:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস

    ‎ভারতে মৃত্যু হওয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য, করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের ভিপি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। আজ ২ মার্চ সোমবার দুপুর ১২ টায় টাঙ্গাইল হ্যালিপ্যাড চত্বরে প্রথম জানাজা এবং বিকেল ৩ টায় নিজ গ্রাম সখীপুর উপজেলার বেড়বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন করা হয়।

    ‎জানাজা নামাজে অন্যদের মধ্যে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আইনজীবীবৃন্দ, নিহতের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে বেনাপোল হয়ে নিহতের লাশ আজ সোমবার সকালে টাঙ্গাইল শহরের নিজ বাস ভবনে এসে পৌঁছায়।

    ‎উল্লেখ্য, শুক্রবার কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ ব্যবস্থায় যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031