• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জাতিসংঘে জরুরি বৈঠক আয়োজনে চীন-রাশিয়ার উদ্যোগ 

     swadhinshomoy 
    03rd Mar 2026 3:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ১লা মার্চ
    ফোনালাপ করেছেন।ওয়াং ই বলেন, চীন ও রাশিয়ার চেষ্টায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল ইরান পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠকের আয়োজন করেছে। চীন সবসময় জাতিসংঘ সনদ ও এর নিয়মনীতি মেনে চলার পক্ষে। আন্তর্জাতিক সম্পর্কে বলপ্রয়োগের তীব্র বিরোধিতা করে চীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আলোচনার প্রক্রিয়ার মাঝেই ইরানের ওপর যে হামলা চালিয়েছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। দেশ দুটি একটি সার্বভৌম দেশের নেতাকে হত্যা করেছে এবং শাসনব্যবস্থা পরিবর্তনের যে উসকানি দিয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার চরম লঙ্ঘন। এ সংঘাত এখন সমগ্র পারস্য উপসাগরজুড়ে ছড়িয়ে পড়েছে এবং এটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক বিপজ্জনক অতল গহ্বরে ঠেলে দিতে পারে। চীন এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

    ওয়াং ই আরও বলেন, এ বিষয়ে চীনের অবস্থান হলো—প্রথমত, অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা; দ্বিতীয়ত, যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসা; এবং তৃতীয়ত, যৌথভাবে সব ধরনের একতরফা আচরণের বিরোধিতা করা।

    জবাবে লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যে সামরিক হামলা চালিয়েছে, তা মধ্যপ্রাচ্য পরিস্থিতির স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ধ্বংস করেছে। এ বিষয়ে রাশিয়া ও চীনের অবস্থান অভিন্ন। রাশিয়া চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করে জাতিসংঘ এবং শাংহাই সহযোগিতা সংস্থাসহ (এসসিও) বিভিন্ন কাঠামোর মাধ্যমে যুদ্ধবিরতির আহ্বান জানাতে চায়।

    সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031