swadhinshomoy
03rd Mar 2026 3:04 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ জালাল হোসেন
মান্দা উপজেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় আজ মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার আয়োজনে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে মাধ্যমিক শিক্ষা পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান,সহঃপ্রধান,সহঃশিক্ষক ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ৪৯ নওগাঁ -৪ মান্দা আসনের এমপি ডাঃ ইকরামুল বারী টিপু।বাশিস মান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাশিস মান্দা উপজেলা শাখার আহবায়ক সদেরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহঃপ্রধান ও সহঃ শিক্ষকগণ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

