গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি :
জামালপুর সদর পৌরসভার ১২ নং ওয়াড রামনাগড় ৭ রাস্তা মোড়ে ওয়াড বিএনপির প্রতি হিংসায় সোহেলের সবজির দোকান ভাংচুর ও লোটের ঘঠনা ঘটেছে -২ জানুয়ারী রাত আনুমানিক ১১-৩০ ঘটিকার সময় একদল সন্ত্রাসী ওয়াড বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা চালায় সোহেলের দোকানে।
সেই সময় সোহেলর দোকানের স্থাপনা ভেঙে নিয়েযায় দুর্বৃত্তরা ও দোকানের থাকা সমস্ত মালামাল লোড করে নিয়েযায় বলে অভিযোগ পাওয়া যায়। সোহেল অভিযোগ করে বলেন জামালপুরের গুরুপিং বিএনপির রাজনীতির কারণে আজ আমাকে সর্ব সান্তকরে দিল ১২ নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক, ও সভাপতির লোক জন। আমার অপরাধ শুধু ফেস্টুন ব্যবহার করার কারণে আমাকে নিঃস্ব করে দিল বিএনপির নেতা কর্মীরা। আমার দোকানে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম এ রশিদ্দুদজামান মিল্লাত ও জেলা যুব দলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের ফেস্টুন দেওয়াকে কেন্দ্র করে জামালপুর সদর এমপির নিদর্শে এই আক্রমণ চালাই বলে সোহেল গণমাধ্যম কর্মীদের জানান। এই উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে আনেন জামালপুর সদর থানার পুলিশ ট্রিপল নাইনের কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে উত্তপ্ত বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে সরে যায় ঘঠনা স্থল থেকে। পুলিশ সাংবাদিকদের জানান একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ এনেছি এখন শান্তিপ্রিয় পরিবেশ বিরাজমান। ভুক্তভোগী সোহেল ঘটনার সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এই ভাংচুর লুট পাটের ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়া দিন রহিয়াছে।

