swadhinshomoy
07th Mar 2026 1:04 pm | অনলাইন সংস্করণ Print
নওগাঁ জেলা প্রতিনিধি
মোঃ মাহফুজুল ইসলাম
দৈনিক স্বাধীন সময়।
নওগাঁর পোরশায় ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছেন ১৬বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে দিকে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১ হতে অনুমানিক ১কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিমা রঘুনাথপুর জেলেপাড়া আমের বাগানে পরিত্যক্ত অবস্থায় ২৮পিচ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। এতে অভিযান পরিচালনা করেন হাবিলদার আল-আমিন । এ ব্যাপারে পোরশা থানায় ফেন্সিডিল গুলি জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬/ডি কো, নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জব্বার।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

