• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফেনীতে আনন্দ মেডিসিন সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ 

     swadhinshomoy 
    07th Mar 2026 1:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    জেলা প্রতিনিধি, ফেনী, :
    ফেনী শহরের ১০ নং ওয়ার্ড কুমিল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কের পাশে আনন্দ মেডিসিন সেন্টার ও ডেন্টাল কেয়ারে রাতের আঁধারে দুর্বৃত্তদের দিয়ে হামলা, ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আবু বকর সিদ্দিক প্রকাশ খোকার বিরুদ্ধে।

    গতকাল শুক্রবার( ৬ই মার্চ )ফেনী জেলা পুলিশ সুপার বরাবরে অভিযোগ দাখিল করেছেন আনন্দ মেডিসিন সেন্টারের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান ইদ্রিস আলী।

    অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগী ইদ্রিস আলী দীর্ঘ ২৫ বছর যাবত মালিকীয় ১৩৭৮৬ দাগের ভূমিতে দখলে থেকে ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছেন। প্রতিপক্ষ আবু বকর সিদ্দিক প্রকাশ খোকা নামীয় ব্যক্তি সাম্প্রতি উক্ত দাগে তার জায়গা রয়েছে বলে দাবি করিয়া ফেনী সদর এসিল্যান্ড অফিসে অভিযোগ দাখিল করেন। অভিযোগ নং ৭০৪/ ২৫, অভিযোগ তদন্তের পর অভিযোগের বিষয়ে কোনো সত্যতা খুঁজে না পাওয়ায় ভূমি কর্মকর্তা ভুক্তভোগী ইদ্রিস আলীর পক্ষে প্রতিবেদন দাখিল করেন। তাতে ক্ষিপ্ত হয়ে আবু বকর সিদ্দিক এবার ফেনী আদালতে অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের বিষয়ে সমাধান না হতে গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের দিয়ে দোকানের তালা ভেঙ্গে আবু বকর সিদ্দিক প্রকাশ খোকার নেতৃত্বে দুর্বৃত্তরা আনন্দ মেডিসিন সেন্টার ও ডেন্টাল কেয়ারে হামলা ভাংচুর সহ লুটপাট করেন। এতে অন্তত আনন্দ মেডিসিন সেন্টারে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

    স্থানীয় ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, দীর্ঘ সময় উক্ত আনন্দ মেডিসিন সেন্টার সগৌরবের সাথে ব্যবসা পরিচালনা করিয়া আসতেছেন। কোনদিন কোন ধরনের ঝামেলা বা অভিযোগ কারো শুনিনি। হঠাৎ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর আমাদের উদ্বেগ বাড়িয়েছে।

    ক্ষতিগ্রস্ত আনন্দ মেডিসিন সেন্টারের স্বত্বাধিকারী মোঃ ইদ্রিস আলী জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ক্ষতিগ্রস্ত হলেও আমি আইনি মাধ্যমে মোকাবেলা করব। কোন দুর্বৃত্ত পেশি শক্তির মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, লুটপাট করে সুবিধা নেওয়ার সুযোগ নেই।

    এ বিষয়ে ফেনী মডেল থানা ওসি জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায় ভাবে কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করার কোন সুযোগ নেই।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031