এস আলম , জামালপুর | ৬ মার্চ, ২০২৬
জামালপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে পথচারী ও নিম্নআয়িত শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), জামালপুর জেলা শাখা। আজ শুক্রবার (৬ মার্চ) বিকেলে শহরের পাঁচ রাস্তা মোড় ও ফৌজদারি মোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান উপলক্ষে প্রায় অর্ধশতাধিক রিকশাচালক, ভ্যানচালক ও সাধারণ পথচারীদের হাতে এই ইফতার তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন জামালপুরের মাননীয় জেলা প্রশাসক এবং জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)।
ইফতার বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,নিরাপদ সড়ক চাই আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক: নুর ইসলাম আরমান,সদস্য সচিব: রাসেল মাহমুদ,সিনিয়র যুগ্ম সদস্য সচিব:সাজ্জাদ হোসাইন,যুগ্ম সদস্য সচিব: প্রমিস,১নং সদস্য: শাহরিয়ার বাইজিদ সহ সকল সদস্যবৃন্দরা।
কর্মসূচি চলাকালীন সংগঠনটির সদস্য সচিব রাসেল মাহমুদ বলেন “নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) কেবল সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্যই কাজ করে না, বরং সমাজের সকল প্রকার মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাকেও আমরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সংগঠনটির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও উপস্থিত সাধারণ মানুষ।

