• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎খোলা ড্রামে জ্বালানি তেল বিক্রি বন্ধে শেরপুরে মোবাইল কোর্ট, জরিমানা ৯,৫০০ টাকা 

     swadhinshomoy 
    08th Mar 2026 12:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎আল আমিন বিশেষ প্রতিনিধি


    ‎শেরপুরে খোলা ড্রামে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল বিক্রি বন্ধে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
    ‎শনিবার (৭ মার্চ ২০২৬) শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজারে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে খোলা ড্রামে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় তিনটি দোকানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দোকানিদের খোলা ড্রামে জ্বালানি তেল বিক্রি বন্ধ করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয় এবং উপস্থিত ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
    ‎অন্যদিকে, শ্রীবরদী উপজেলাতেও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে খুচরা জ্বালানি তেল বিক্রির কয়েকটি দোকানে তদারকি করা হয়। এ সময় একটি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের খোলা ড্রামে তেল বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়।
    ‎জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে শেরপুর জেলায় এ ধরনের তদারকি ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031