সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :
সোনাগাজী সমিতি চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৭ ই মার্চ চট্টগ্রামের আগ্রাবাদের হোটেল জামানে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বেলায় হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা সমিতি চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মন্নান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ সিরাজ উদ দৌলা, সোনাগাজী সমিতি ঢাকার সভাপতি নাজমুল করিম দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব জাফর আলম লিটন।
উপস্থিত মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, সোনাগাজী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসার তৌহিদ, সোনাগাজী সমিতির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, আজীবন সদস্য ভিপি শামিম, মাওলানা নুরুল আমীন, সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার জসিম উদ্দিন, আবু আহাম্মেদ প্রমুখ।
ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, নুরুল আফসার তৌহিদ এবং সদস্য সচিব ব্যবসায়ী জহিরুল ইসলাম জহির।

