• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ 

     swadhinshomoy 
    08th Mar 2026 3:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো: মামুন হাসান, পানছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি :

    খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। আজ ৮ই মার্চ ২০২৬ (রবিবার) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

    ​পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) সরাসরি উপস্থিত থেকে এই কার্যক্রম তদারকি করেন।
    ​এসময় লোগাং জোনের আওতাধীন ২৮টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একই সাথে শিক্ষার প্রসারে পূর্ব দমদম এবতেদায়ী মাদ্রাসায় ০৪ বান্ডিল ঢেউটিন ও হার্ডওয়্যার সামগ্রী এবং ১টি গরিব পরিবারকে ০৩ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। এছাড়া একটি প্রতিবন্ধী শিশুর সুচিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান তুলে দেন জোন কমান্ডার।

    ​সহায়তা প্রাপ্তরা বিজিবি’র এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজিবি সূত্রে জানানো হয়েছে, সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031