বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।
রবিবার (৮ মার্চ) কালিহাতী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ উদ্যোগে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিন্নাত আলম, সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এস এম এ খালিদ, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন, সুলতানা রাজিয়া লাভনী, লিলি আক্তারসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে।
এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার বিষয়ে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি নারীর অধিকার রক্ষা ও সমতা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

