বাগেরহাট প্রতিনিধি. এম এ হান্নান
বাগেরহাটে নানা বস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রে লী বের হওয়ার কথা থাকলেও, সময় মত শুরু হয়নি। এদিকে রে লী ও আলোচনা সভার প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ সকাল সাড়ে ৯টায় উপস্থিত হয়ে গাড়ির মধ্যে অপেক্ষা করতে থাকেন। পরে জেলা প্রশাসক আসলে সকাল ১০টায় রে লী শুরু হয়। রে লীটি অল্প দুরুত্বে গিয়ে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বাগেরহাটের গনমাধ্যমকর্মীদের আলোচনা সভা স্থলে বসার কোন ব্যবস্হা করেনি।
বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।
র্রে লী ও আলোচনা সভা জুড়ে স্থানীয় কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকদের ছবি তোলা নিয়ে হুলস্থুল করতে দেখা যায়। র্রে লীতে অংশ নিতে আসা নারীরা জানান, রমজানে সকালে অনেক দুর থেকে এসে রৌদ্রে অনেক সময় দাড়িয়ে থাকতে হয়েছে। নির্দিষ্ট সময় প্রোগামটা হলে বেগ পেতে হতো না। এতে মানুষের মাঝে ক্ষোভের সৃস্টি হয় একই সাথে ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদকর্মীরা।
এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন বলেন, আন্তর্জাতিক নারী দিবস প্রোগ্রামটা কিছুটা বিলম্ব হয়েছে, সাংবাদিকরা তিলকে তাল বানান এছাড়া আর কিছু বলার নাই।

