• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রতিরক্ষা আধুনিকীকরণ অগ্রাধিকার 

     swadhinshomoy 
    09th Mar 2026 3:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, ৭ মার্চ (শনিবার), বেইজিংয়ে, চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের চীনা গণমুক্তি ফৌজ (পিএলএ) ও পিপলস আর্মড পুলিশ ফোর্স (এপিএফ)-এর প্রতিনিধিদলের পূর্ণাঙ্গ সভায় ভাষণ দেন।
    তিনি তাঁর ভাষণে বলেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেসের পর পার্টির কেন্দ্রীয় কমিটি, পিএলএ-র রাজনৈতিক সংশোধনকে আরও গভীর করার ও সামরিক বাহিনীর রাজনৈতিক গঠনকে এগিয়ে নেওয়ার জন্য, অভূতপূর্ব দৃঢ় সংকল্প ও শক্তির সাথে নেতৃত্ব দিয়েছে। এতে উল্লেখযোগ্য ফলাফলও অর্জিত হয়েছে।
    এ সময় সি সামরিক বাজেট ব্যবস্থাপনায় সংস্কার এগিয়ে নেওয়ার, সামরিক ব্যয় ও চাহিদার মধ্যে একটি গতিশীল ভারসাম্য বজায় রাখার, তহবিল ব্যবহারের পূর্ণ-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কর্মক্ষমতা মূল্যায়ন জোরদার করার, এবং প্রতিটি পয়সার কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন।

    সি চিন পিং বলেন, ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ লক্ষ্য অর্জনের জন্য, সামরিক বাহিনীর মধ্যে পার্টির নেতৃত্ব আরও শক্তিশালী করা উচিত। পাশাপাশি, উপযুক্ত উচ্চ-স্তরের পার্টি কমিটি নির্বাচন ও নিয়োগ করা, তৃণমূল পর্যায়ের পার্টি সংগঠনগুলোর স্ব-ব্যবস্থাপনা ক্ষমতা বৃদ্ধি করা, এবং সকল স্তরে শক্তিশালী ও আরও কার্যকর পার্টি সংগঠন গড়ে তোলা অপরিহার্য।

    তিনি বলেন, বিপ্লবী ও পেশাদার প্রতিভা পুল গঠনের কাজকে এগিয়ে নিতে হবে। প্রতিভা বিকাশের জন্য ব্যবস্থা ও শর্তাবলী উন্নত করা ও যৌথ অপারেশন কমান্ড, নতুন ধরণের যুদ্ধ বাহিনী, উচ্চ-স্তরের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন করা উচিত। উচ্চ-স্তরের কৌশলগত ব্যবস্থাপনাকে পদ্ধতিগতভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন।

    সি সামরিক বাহিনীর সূক্ষ্ম ঐতিহ্যকে জোরালোভাবে উত্তরাধিকারসূত্রে গ্রহণ ও উন্নত করার এবং নতুন যুগে একটি শক্তিশালী সামরিক সংস্কৃতি নির্মাণের কাজকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন। তিনি সশস্ত্র বাহিনীর যুদ্ধ-ক্ষমতা বৃদ্ধির জন্য আরও দৃঢ় ভিত্তি স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন।

    সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031