• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    11th Mar 2026 11:17 am  |  অনলাইন সংস্করণ Print

    সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
    জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে বিরলে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
    “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১০ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। র‍্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, বিএমডিএ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, সমবায় অফিসার হাফিজুর রহমান, বীট অফিসার মহসিন আলী, দারিদ্র বিমোচন অফিসার মাহফুজা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ককর্মকর্তাবৃন্দ।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান ।
    এ সময় উপস্থিত কর্মকর্তারা দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031