সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান বার বার কারা নির্যাতিত জুলাইযোদ্ধা বেল্লাল হোসেন মন্ডল। ইতিমধ্যে তিনি জনপ্রতিনিধি না হয়েও যিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। ঘুড়কা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নীরবে করে যাচ্ছেন রাস্তাঘাট সংস্কারসহ নানা জনসেবামূলক কাজ। সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায় , এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির সংস্কার থেকে শুরু করে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন সিরাজগঞ্জ জেলা শ্রমিকদলের সদস্য মোঃ বেল্লাল হোসেন মন্ডল । শুধু অবকাঠামো নয়—গরিব ও অসহায় মানুষের বিয়ে-শাদী, ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি নিয়মিত সহযোগিতা করে থাকেন।
ঘুড়কা গ্রামের স্থানীয় বাসিন্দা রমজান আলী মাস্টার সঙ্গে কথা বললে তিনি বলেন,“ছেলেটা সত্যিই ভালো। রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান আর গরিব-দুঃখীদের কাজে সব সময় পাশে থাকে, এমন মানুষ থাকলে এলাকার অনেক উপকার হয়। এলাকাবাসীর মতে, জনপ্রতিনিধি না হয়েও মোঃ বেল্লাল হোসেন যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক উদ্যোগই একটি এলাকার টেকসই উন্নয়নের মূল শক্তি। এ বিষয়ে মোঃ বেল্লাল হোসেন মন্ডল বলেন , আমি জনসেবামূলক কাজ করতে ভালোবাসি , এলাকার উন্নয়নের জন্য যা করা দরকার , সাধ্য অনুযায়ী করে যাচ্ছি , ভবিষ্যতে যদি ৫ নং ওয়ার্ডবাসী আমাকে ভালোবাসে ও বিশ্বাস রাখে , তাহলে আগামী ইউপি সদস্য হিসেবে নির্বাচন করতে চাই , তিনি আরও বলেন মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।

