মোঃ এমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকালে মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এম.এ মুহাইমিন আল জিহান বলেন, ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। সরকার ভিক্ষাবৃত্তি নিরসনে বিভিন্ন পুনর্বাসনমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় যারা উপকরণ পাচ্ছেন, তারা যেন সেগুলো যথাযথভাবে ব্যবহার করে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারেন এবং সমাজে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। তিনি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা

