• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বীরগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    12th Mar 2026 12:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বীরগঞ্জ পৌর শহরের শালবন মিলনায়তন সেন্টারে ১১ মার্চ বুধবার পৌর শাখার আমির ও সাবেক ছাত্রনেতা মিহা. মোসাদ্দেক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. মতিউর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদুন নবী বাবু, দিনাজপুর জেলা শাখার মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সেক্রেটারি হাদিউজ্জামান হাদি।

    সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার।
    এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা।

    আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য ও পবিত্র কুরআনের শিক্ষা মানুষের জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031