• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কটিয়াদীতে বিনা মূল্যে পাটবীজ বিতরণ 

     swadhinshomoy 
    12th Mar 2026 2:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সবুজ বাঙ্গালী কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।

    কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতি
    উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তালিকাভুক্ত (নির্বাচিত) পাট চাষিদের প্রশিক্ষণ ও বিনা মূল্যে পাটবীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান,অতিরিক্ত কৃষি কর্মকর্তার আজহার মাহমুদ প্রমুখ।

    এ সময় কটিয়াদী ব্লক কর্মকর্তা মইনুল ইসলাম, জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু নাঈম বাবুল,সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ বিভিন্ন ব্লকের উপ সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া জানান,উপজেলায় ১টি পৌর সভা ও ৯টি ইউনিয়নে ২২০ জন কৃষককে ১কেজি পাটবীজ,০৫কেজি ডিএপি ও ০৫ কেজি এমওপি সার বিনামুল্যে বিতরন করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031