• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কিশোরগঞ্জে বাড়িতে বসে জাল ভিসা ও বিদেশি কারেন্সি তৈরি: যুবক গ্রেপ্তার 

     swadhinshomoy 
    14th Mar 2026 10:08 am  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি: মোঃ মোকলেছুর রহমান বাবু
    নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা ও জাল বিদেশি মুদ্রা তৈরি করে প্রতারণার অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
    শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
    গ্রেপ্তারকৃত মমিজুল ইসলাম জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।
    পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মমিজুল ইসলাম তার নিজ বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা ও জাল বিদেশি কারেন্সি তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়।
    অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, জাল বিদেশি কারেন্সি, মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
    জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031