মোংলা থেকে এম এ হান্নান শুক্রবার সকাল থেকে মোংলা উপজেলা পরিষদ সংলগ্ন শেহলাবুনিয়ায় বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের বাড়িতে অসংখ্য মানুষ ভিড় করতে শুরু করেন। সবাই যেন শোকস্তব্ধ। মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে আত্মীয়-স্বজন ও প্রতিবেশী ছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। নিহত আব্দুর রাজ্জাকের বাড়ির ভেতরে রাখা হয়েছে পরিবারের চার নারীর মরদেহ। পাশে উপজেলা পরিষদ চত্বরে আব্দুর রাজ্জাকসহ পাঁচ জনের মরদেহ রাখা হয়েছে। জুমার নামাজ ষেশে উপজেলা মাঠে এক পরিবারের ৯ লাশের জানাজা নামাজ অনুস্ঠিত হয়। নামাজ পডান অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন এছাডা জানাজায় অংশ নেন প্রতি মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট সদর এম পি মনজুরুল হক রাহাত এ্যাডঃঅাঃ ওদুদ বাগেরহাট জেলা প্রসাশক বাতেন পুলিশ সুপার মাহমুদুল হাসান সহ প্রসাশনের অনেক লোক সাংবাদিক সকল পেশার হাজার মানুষ নামাজে অংশ নেয়। কিন্তু মোংলা নৌ বাহিনীর কোন কর্মকর্তা নামাজে উপস্থিত ছিল না। মন্ত্রী বলেন এই দুর্ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। সরকার কতৃক প্রত্যেক মৃত্যু ব্যাক্তির জন্য পাচ লাখ টাকা পাবে। জেলা প্রসাশ বলেন তার দপ্তর থেকে সর্ব সময় সহোযোগিতা পাবে এই শোকাহত পরিবার। মৃত্যু আঃ রাজ্জাক এর এক স্ত্রী ও তিন ছেলে এখন জিবীত আছে পাচ ছেলের মধ্যে। মোংলায় এখন শোকের ছায়া বইছে।

