সেলিম রেজা, বিরল, (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিরল সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং জনগণের কাতারে বসে একই সাথে ইফতার ও মাগরিবের সালাত আদায় করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, সহ-সভাপতি এ্যাড আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, সাদেক আলী, উপদেষ্টা সহকারী অধ্যাপক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি আসাদুল হক হিরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, বাস্তুহারা দলের আহ্বায়ক ভিপি মঞ্জুর রহমান মহবুর, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব সিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক দলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, রোস্তম আলী, মোমিনুর ইসলাম, পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আক্কারুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়সহ আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিরল সরকারি কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফানুল হক মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে মুনাজাত করা হয়। প্রধান অতিথি জনগণের কাতারে বসে একই সাথে ইফতার ও মাগরিবের সালাত আদায় করেন এবং ইফতারের পূর্বে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন।

