হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি কথা উল্লেখ করে হুইপ আলহাজ জি কে গউছ এমপি বলেছেন সমাজের সকল ক্ষেত্রে ক্ষৃচ্ছতা সাধন করতে হবে। তিনি বলেছেন আমার বাসায় ৪ জন পুলিশ। ঢাকা থেকে হবিগঞ্জে যাবার পথে ৬ জায়াগায় পুলিশ এসেছে। তিনি বলেন আমি নামাজে গেলেও পুলিশ থাকে তাহলে আমি নামাজ পড়তে পারবো না। এতো পুলিশ কেন। সকল ক্ষেত্রে স্বচ্ছতা সাধণ করতে হবে। হবিগঞ্জে মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে সম্মানী ভাতা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেল শহরের এম সাইফুর রহমান টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মইনুল হক। পৌরসভার প্রধান নির্বাহী জাবেদ ইকবালের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন পিটিআই মসজিদের খতিব মাওলানা এমএ জলিল, কোর্ট জামে মসজিদ ইমাম মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী, উপজেলা মসজিদের মোয়াজ্জিন মাওলানা মাছুম বিল্লাহ্ প্রমূখ। পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মসজিদের খতিব, ইমামগণের ভুমিকা রাখারও আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার পক্ষে ৮৩ টি মসজিদের ১৪ জন খতিব, ৮২ জন ইমাম ও ৮১ জন মোয়াজ্জিনের মধ্যে সম্মানি ভাতা বিতরণ করা হয়। খতিব এবং ইমামগণকে ৪ হাজার করে এবং মোয়াজ্জিনগণকে ৩ হাজার করে নগদ টাকা দেয়া হয়। হুইপ আলহাজ জি কে গউছ ২০০৪ সালে হবিগঞ্জ পৌরসভায় প্রথমবার মেয়র নির্বাচিত হয়ে এ প্রচলনটি শুরু করেন। এছাড়াও তিনি হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ, খতনা, দরিদ্র ছেলে মেয়েদের বিয়ে দেয়ার আয়োজন করে ব্যাপক প্রসংশিত হয়েছিলেন।
পরে হুইপ আলহাজ জি কে গউছ শায়েস্তানগরে ওয়াকওয়ে উদ্বোধন, পৌর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় ও পৌরসভার ইফতার মাহফিলে অংশ নেন।

