swadhinshomoy
15th Mar 2026 3:26 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই মার্চ শনিবার জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্যামনগরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। উক্ত ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের নেতৃত্বে হাসপাতালে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা শতস্পূর্তভাবে এই কার্যক্রমে অংশ গ্রহণ করেন
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

