উজ্জ্বল চন্দ্র মন্ডল
জেলা প্রতিনিধি, মাদারীপুর।
মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রেমিকের ডাকে ঘর থেকে বের হওয়া এক তরুণীকে গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। জানা যায়, আহত তরুণীর নাম প্রিয়া আক্তার। গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
জানা গেছে, প্রিয়া আক্তার বিবাহিত। তার স্বামীর নাম বায়েজিদ। তারা কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঠেঙ্গামারা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪/০৩/২৬ইং) সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিটে দেখা করার কথা বলে প্রেমিক প্রিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রেমিক।
ঘটনার পর অভিযুক্ত প্রেমিক ও তার এক খালা গুরুতর আহত অবস্থায় প্রিয়াকে হাসপাতালে নিয়ে যায় এবং স্ত্রীর পরিচয় দিয়ে ভর্তি করিয়ে সেখান থেকে পালিয়ে যায়। চিকিৎসকরা প্রিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে প্রকৃত ঘটনা ও অভিযুক্তদের পরিচয় স্পষ্ট হবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

