• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্যামনগরে রূপান্তর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    16th Mar 2026 9:37 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
    “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ মার্চ ২০২৬ তারিখ রবিবার সকালে শ্যামনগর অফিসার্স ক্লাবে রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ৮ মার্চের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর অধিকার, ন্যায়বিচার এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “অধিকার, ন্যায়বিচার ও পদক্ষেপ সকল নারী ও কন্যাশিশুর জন্য”। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা বিউটি রানী মন্ডল, রনজিৎ বর্মন সভাপতি শ্যামনগর ভয়েস অপ সিটিজেনস, গোফরইমপ্যাক্ট কর্মসূচির সাতক্ষীরা জেলার সিনিয়র -জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এংগেজমেন্ট অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তী, কোর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো মোঃ আলম চৌধুরী সহ আরো অনেকে। বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারীর ক্ষমতায়ন এবং অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031