• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হাকিমপুরে বিনামূল্যে কৃষি বীজ ও সার বিতরনের সময় কৃষক বাঁচলে, দেশ বাঁচবে বললেন অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন 

     swadhinshomoy 
    28th Mar 2026 4:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    মাহবুব হোসেন মেজর, হাকিমপুর, দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এসময় উপস্হিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন ম নিয়ামত উল্লাহ,হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোসাঃ আরজেনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা কৃঁষি সম্প্রসারন অফিসার মোঃ মেজবাহুর ইসলাম, হাকিমপুর বি এন পির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন হোসেন শিল্পী, পৌর বি এন পির সভাপতি মোঃ ফরিদ খাঁন সহ অনেকেই।
    মন্ত্রী বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের ফলন বাড়াতে এই ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সহায়তা অব্যাহত থাকবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই লক্ষ্যেই সরকার কাজ করছে।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৮০০ জন কৃষকের মাঝে আউশ ধানের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া ২০ জন কৃষকের মাঝে পাট চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি এমওপি এবং ৫ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।

    বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

    উপজেলা কৃষি অফিসার মোসাঃ আরজেনা বেগম জানান, কৃষকদের মাঝে সময়মতো উপকরণ পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031