• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালীগঞ্জে মাদকের জিরুটোলা রেঞ্জ ২০ কেজি গাঁজা সহ আটক একজন 

     swadhinshomoy 
    28th Mar 2026 5:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    সঞ্চয়কান্ত শীল কালিগঞ্জ গাজীপুর
    গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা সহ ফাতেমা আক্তার মিতু (৩২) মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

    কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এর দিক-নিদের্শনায় কালীগঞ্জ থানার এস আই কামরুল ইসলাম, এস আই ইব্রাহিম শেখ, এস আই হায়াতুর ও এ এস আই ইনসান সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ থানা এলাকার বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির স্ত্রী মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার মিতুকে আটক করে। পরে তার বাড়ির রান্না ঘর থেকে মাটির নিচে ড্রামে লুকানো অবস্থায় ২ কেজি ওজনের ৯ পেকেট ও ১ কেজি ওজনের ২ পেকেটে মোট ১১ পেকেটে ২০ কেজি গাজা উদ্ধার করেন। সংবাদ লেখা পর্যন্ত থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে স্ত্রী ফাতেমা আক্তার মিতুকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031