swadhinshomoy
28th Mar 2026 6:28 pm | অনলাইন সংস্করণ Print
আন্তর্জাতিক:
বোয়াও এশিয়া ফোরাম (বিএফএ) ২০২৬-এর বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে একাধিক বিদেশি অতিথি বলেন, চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা শুধু চীনের আগামী পাঁচ বছরে উন্নয়নের পরিকল্পনা নয়, বরং বিভিন্ন দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং অস্থিতিশীল বিশ্বে মূল্যবান নিশ্চয়তা যোগাবে।
বোয়াও এশিয়া ফোরামে চীনসংশ্লিষ্ট বিষয়গুলি সবসময় আলোচিত। প্রযুক্তিগত উদ্ভাবন থেকে সবুজ রূপান্তর, ডিজিটাল অর্থনীতি থেকে অবকাঠামো, বিভিন্ন ক্ষেত্রে চীনের অর্থনীতি শক্তি ও স্থিতিস্থাপকতা দেখায়, যা বিদেশী অতিথিদের মুগ্ধ করে।
৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকান বোজকির বলেন, জ্বালানি সংরক্ষণ ও পরিচ্ছন্ন জ্বালানির মতো সবুজ ও স্বল্প-কার্বন ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থানে আছে চীন।
মার্কিন প্রাক্তন বাণিজ্য বিভাগের সচিব কার্লোস গুতিয়েরেজ বলেন, মেক্সিকোতে তিনি যে রাইড-হেইলিং যানবাহনগুলি দেখেছেন, তার প্রায় সবই ছিল চীনে তৈরি নতুন জ্বালানিচালিত গাড়ি। বিদেশি বাজারে চীনা গাড়ির বিপুল সংখ্যা তাকে মুগ্ধ করেছে। এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে চীনের প্রযুক্তিগত উদ্ভাবনও বিশ্বে শীর্ষস্থানে রয়েছে।
ফোরামে বিদেশী অতিথিদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, চীনের পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনায় চীনের উচ্চমানে উন্নয়নের পথ ও পদ্ধতি। চীন-ইতালি চেম্বার অফ কমার্সের সভাপতি লুও রেন চৌ বলেন, চীন বিশ্বব্যাপী স্থিতিশীল অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ, যা চীনে বিনিয়োগকারী বিদেশি উদ্যোগের জন্য স্পষ্ট। বিদেশী উদ্যোগ ও চেম্বার-এর জন্য চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বোঝা তাত্পর্যপূর্ণ।
বেইজিং-এ কানাডা চায়না বিজনেস কাউন্সিলের প্রধান প্রতিনিধি ফেই তাওয়েই বলেন, চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায় নতুন মানসম্পন্ন উত্পাদনশীল শক্তি, সবুজ রূপান্তর ও অভ্যন্তরীণ চাহিদাকে মনোযোগ দেওয়া হয়, যা কানাডার উদ্যোগের উন্নয়নের দিকের সাথে সঙ্গিতপূর্ণ। কানাডার কোম্পানির জন্য চীনা বাজারে অগ্রাধিকার আছে; একাধিক কানাডীয় উদ্যোগ চীনে বিনিয়োগের পরিকল্পনা করছে।
সাক্ষাৎকারে বিদেশী অতিথিরা আরও জানালেন, অস্থিতিশীল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে, চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা নিশ্চয়তা যোগায়। অ্যাপেক সচিবালয়ের নির্বাহী পরিচালক এদুয়ার্দো পেড্রোসা বলেন, তিনি দেখেছেন সকল দেশের কোম্পানি চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সুযোগ কাজে লাগিয়ে, চীনে বিনিয়োগের মাধ্যমে সুবিধা পেতে এবং প্রাসঙ্গিক ফলাফল বিশ্বে প্রচার করতে আশাবাদী।
ইন্দোনেশিয়ার জাতীয় অর্থনৈতিক পরিষদের ভাইস চেয়ারম্যান মারি এলকা পাঙ্গেস্তু বলেন, চীন ও আসিয়ান একে অপরের বৃহত্তম বাণিজ্য-অংশীদার। চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার উন্মুক্ত সহযোগিতার সাহায্যে, আসিয়ান সরবরাহ-চেইন উন্নত হবে এবং একাধিক খাতে যৌথ-উন্নয়ন অর্জন করবে।
সূত্র:অনুপমা-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

