• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যুর ঘটনায় আটক স্বামী  

     swadhinshomoy 
    29th Mar 2026 3:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগরকে (৩০) ২৮ মার্চ শনিবার রাত ৯ টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে তাকে পুলিশ আটক করেছে। আটককৃত সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার এলাকার জান মোহাম্মদের ছেলে।

    গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে সাদ্দাম হোসেন তার স্ত্রী আফসানা মিমিকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আফসানা মিমিকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সে মারা যায়। সাদ্দাম হোসেন ও তার স্ত্রী আফসানা মিমি উপজেলা সদরের দুলালপাড়া একটি ভাড়া বাসায় বসবাস করছিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে

    মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, স্ত্রী আফসানা মিমিকে হত্যা ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেনকে ২৮ মার্চ শনিবার রাত ৯ টার দিকে আটক করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031