• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফুলপুরে অবৈধ তেল মজুদে অভিযান: ২৪ হাজার লিটার জ্বালানি উদ্ধার, জরিমানা ২ লাখ টাকা 

     swadhinshomoy 
    29th Mar 2026 3:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল আমিন বিশেষ প্রতিনিধি

    ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে একটি পেট্রোল পাম্পে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ থাকার প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং উদ্ধারকৃত তেল সাধারণ ভোক্তাদের মধ্যে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।
    শনিবার (২৮ মার্চ ২০২৬) বেলা ১২টা ৩০ মিনিটে ফুলপুর উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স নামীয় একটি মিনি পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪,৫০০ লিটার পেট্রোল এবং ১৯,৫০০ লিটার ডিজেলসহ মোট ২৪,০০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ অবস্থায় উদ্ধার করা হয়।
    অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পাম্পে নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে এ অনিয়মের সত্যতা নিশ্চিত করে।
    এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল পাম্পের মাধ্যমে নির্ধারিত দামে সাধারণ জনগণের কাছে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে ভোক্তারা কোনো ধরনের ভোগান্তির শিকার না হন।
    অভিযানে ফুলপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করে।
    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। অসাধু ব্যবসায়ীদের একটি চক্র সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
    স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছে, যাতে বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে তেল পেতে পারেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031