• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজারহাটে ৪জুয়ারিসহ ৫আসামী গ্রেফতার 

     swadhinshomoy 
    30th Mar 2026 4:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোস্তফা কামাল, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
    কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ৪জুয়ারিসহ একওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
    পুলিশ জানায়, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের আদর্শ বাজার এলাকায় রোববার (২৯মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে জসিম(৪০), ফেরদৌস(৪০), ইউনুস(৪৫) ও দিলীপ( ৪০) নামের চার(৪)জুয়াড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জুয়ারিদের বাড়ি আদর্শ বাজার কানুরাম এলাকায়। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়। অপরদিকে ওই দিন রাতে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার চাকিরপশার ইউনিয়নের অর্জূনমিশ্র গ্রামের মহির উদ্দিনের ছেলে আফতার আলী(৫০)কে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ। সোমবার(৩০মার্চ) সকালে পুলিশ গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আদর্শ বাজারের ফুলমিয়ার পানের দোকানে জুয়া খেলা চলে আসছে। বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে।
    রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, জুয়া ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জুয়ায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031