• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন র‍্যালিতে উত্তাল জনতা 

     swadhinshomoy 
    31st Mar 2026 1:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।

    মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাধারণ মানুষ।
    গতকাল সোমবার বিকেলে এ উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
    উপজেলার কবুতরখোলা বাজার থেকে শুরু হওয়া র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা বাজারে গিয়ে শেষ হয়।

    র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী স্লোগান দেন।পরে শিমুলতলা বাজারে একত্রিত হয়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।সভায় স্থানীয়দের অংশগ্রহণে মাদকবিরোধী জোরালো বক্তব্য উঠে আসে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএম মিঠু।
    এটি পরিচালনা করেন উপজেলা তাতী দলের সহ-সম্পাদক সম্রাট মাহমুদ।

    সভায় বক্তব্য দেন মো:জাহাঙ্গীর,মো:সাইদী ও আবুল হোসেন।এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হাওলাদার,মোকাজ্জল গাছিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন,মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।তারা অভিযোগ করেন,মাদক ও সন্ত্রাসের কারণে তরুণ সমাজ বিপথে যাচ্ছে।এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
    বক্তারা আরও বলেন,চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    তাই দ্রুত এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন তারা।প্রশাসনের প্রতি কঠোর নজরদারি বাড়ানোর আহ্বানও জানান বক্তারা।একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।তারা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
    স্থানীয়দের এই উদ্যোগে এলাকায় সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকে।এ কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় সচেতনতার নতুন সাড়া।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031