swadhinshomoy
31st Mar 2026 1:37 pm | অনলাইন সংস্করণ Print
বাগেরহাট প্রতিনিধিঃ এম এ হান্নান
সোমবার (৩০ মার্চ) মোংলারকোস্টগার্ড চৌকস দল মোংলার স্টেশন হারবারিয়া নামক স্হানে যৌথভাবে সুন্দরবনের সীমান্ত খাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দস্যু দল পালিয়ে যায়। ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে এবং সুন্দর বনে থাকা তাদের আস্হানা ভাংচুর করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় সুন্দর বনে ভিতরে অবস্থান করছে।
অভিযান চলাকালে ছোট সুমন বাহিনীর একটি আস্তানা শনাক্ত করে তা ধ্বংস করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি ও রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

