• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবে না দেখা 

     swadhinshomoy 
    04th Apr 2026 5:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাংবাদিক মোঃ জাহিদ হোসেন

    ছোট্ট বেলায় খেলেছি পুতুল সব ভাই বোন মিলে
    কতো সময় মাছ ধরেছি পূর্ব পাড়ের ঝিলে।
    মা যদি দিত গালি কাদতি দাদা তুই
    আজকে দাদা নিশনা খবর হারিয়ে গেলি কৈ?
    ভাই বোনেরা ভাগ করতাম সপ্তাহ ঘুরে ঘুরে
    দাদা তোকে রাখতাম আগলে কলিজাটা জুড়ে।
    দাদা কি তোর মনে পরে রাখতি আমায় কাঁধে
    ঘুরতি চরে নদীর তীরে হোগল পাতার বাঁধে।
    সকাল যেত দুপুর যেত সন্ধ্যা নামে পাটে
    মায়ের ভয়ে থরথর সব কি জানি কি ঘটে।
    কুপি জ্বেলে পড়তাম বসে চাটাই খানি পেতে
    পেট চো চো কানা ঘুষা কখন দেবে খেতে?
    বাবা বসত পাশে এসে হাতপাখান হাতে
    করতো বাতাস হাত ঘুরিয়ে ঠান্ডা লাগে যাতে।
    মায়ের আদেশ খাবার হবে কুপি নিবু নিবু
    মায়ের কোলে ঘুমিয়ে যেতাম থাকতো জেগে বুবু।
    সেই যে মোদের ছোট্ট গায়ে ছোট্ট খোয়ারের ঘর
    মা বাবা হারিয়ে গেছে ভাই বোনরা নরবর।
    দাদা দিদি থাকিস ভালো দূরে যত থাক
    আল্লাহ কে খুশি করে আমায় দোয়ায় রেখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930