• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অসদাচরণে শাস্তি: নলছিটির সাবেক ইউএনও রুম্পা সিকদারের বেতন বৃদ্ধি স্থগিত 

     swadhinshomoy 
    04th Apr 2026 5:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে দায়িত্ব পালনকালে আশ্রয়ণ-২ প্রকল্পে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিনিয়র সহকারী সচিব রুম্পা সিকদারকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তিস্বরূপ তার বার্ষিক বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

    বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৯ সালের ৮ জুলাই থেকে ২০২২ সালের ১ ডিসেম্বর পর্যন্ত নলছিটির ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের তৃতীয় পর্যায়ে ৩০২টি ঘর নির্মাণের কাজ তদারকি করেন। এর মধ্যে চর ষাটপাকিয়া (মাটিভাঙ্গা) এলাকায় ১২৮টি ঘর নির্মাণে ১ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

    পরবর্তীতে নতুন ইউএনও মো. নজরুল ইসলামের পরিদর্শনে দেখা যায়, বরাদ্দ পাওয়া ১২৮টি ঘরের মধ্যে ৫৫টি ঘর নির্মাণই হয়নি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী ঘরগুলো নির্মাণের আশ্বাস দেন।

    পরে বিভাগীয় কমিশনারের নির্দেশে ঘরপ্রতি ৩ লাখ ৪ হাজার টাকা হারে এবং পরিবহন ব্যয়সহ মোট ১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেন তিনি।

    ঘটনার প্রেক্ষিতে প্রশাসনিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় রুম্পা সিকদারের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930