আন্তর্জাতিক:
পশ্চিম আফ্রিকার টোগোতে চীনের জরুরি খাদ্য সহায়তা প্রকল্পের সব সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার টোগোর রাজধানী লোমেতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
টোগোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আফো সালিফু উসমান তার সরকারের পক্ষ থেকে চীনের এই মূল্যবান সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সালিফু উসমান জানান, চীনের এই খাদ্য সহায়তা দেশের সবচেয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্যসেবা থেকে শুরু করে নিরাপত্তা ও কৃষি সব খাতেই চীন এখন টোগোর অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার বলেও জানান তিনি।
টোগোতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং মিন জানান, এই জরুরি খাদ্য সহায়তা প্রকল্পটি চীন ও টোগোর মধ্যকার শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের অন্যতম প্রাথমিক ফল।
এই বিশাল প্রকল্পের প্রথম ধাপের সহায়তা পৌঁছে দেওয়া হয়েছিল ২০২৫ সালের প্রথমার্ধে। দ্বিতীয় ও শেষ ধাপের সামগ্রী চলতি বছরের ফেব্রুয়ারিতে টোগোতে পৌঁছায়। এর মাধ্যমেই পুরো খাদ্য সহায়তা প্রকল্পের বিতরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলো।
তথ্য ও ছবি- সিনহুয়া ।

