• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জয়পুরহাটে মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী 

     swadhinshomoy 
    05th Apr 2026 2:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    পুলক কুমার সরকার
    জয়পুরহাট জেলা প্রতিনিধি
    ০৪ এপ্রিল/২৬

    জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং জেলায় একটি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। শনিবার (৪ এপ্রিল) বিকালে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, ‘২৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে নিয়মিত ৬০০ থেকে ৭০০ রোগী ভর্তি থাকে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান হাসপাতাল ভবনটিকে ঊর্ধ্বমুখী আরও তিনটি ফ্লোর সম্প্রসারণ করার। এটি করা গেলে দ্রুতই হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা যাবে। এতে সেবার মান যেমন বাড়বে, তেমনি চিকিৎসকের সংখ্যাও বৃদ্ধি পাবে।’
    জেলায় মেডিকেল কলেজ স্থাপনের গুরুত্ব তুলে ধরে আব্দুল বারী বলেন, ‘বগুড়া বৃহত্তর জেলা হিসেবে সেখানে একটি মেডিকেল কলেজ আছে। জয়পুরহাটে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। এখানে ম্যাটসের (MATS) যে স্ট্রাকচার ও সুযোগ-সুবিধা আছে, তা ব্যবহার করেই প্রাথমিক কার্যক্রম শুরু করা সম্ভব। আমরা সরকারের কাছে জয়পুরহাটে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জোরালো অনুরোধ জানাব।’ তিনি বলেন, জয়পুরহাটে নওগাঁ, দিনাজপুর ও বগুড়ার পার্শ্ববর্তী উপজেলার রোগীরাও চিকিৎসা নিতে আসেন। তাই এখানে মেডিকেল কলেজ হলে মাননীয় প্রধানমন্ত্রীর ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ নিশ্চিত করার পরিকল্পনা সফল হবে।
    হাসপাতালের বর্তমান সমস্যাগুলো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যবস্থাপনা সভায় আমরা জনবল সংকট ও যন্ত্রপাতির ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করা হবে।’
    হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সদস্যসচিব ডাক্তার রাশেদ মোবারক জুয়েলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা তাতী দলের সদস্য সচিব মুনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930