• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল 

     swadhinshomoy 
    06th Apr 2026 11:02 am  |  অনলাইন সংস্করণ Print

    রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ॥ দক্ষ জনবল তৈরীর স্বার্থে মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে পূর্বের ন্যায় অভ্যন্তরীনভাবে স্থায়ী পদে সমন্বয় করা, পদোন্নতি দিয়ে দক্ষ জনবল তৈরী করা এবং মজুরী কমিশনের শ্রমিকদেরও অবিলম্ববে বিশেষ সুবিধার ১৫% (পনের শতাংশ) টাকা প্রদানের দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    ঠাকুরগাঁও সুগার শিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে রোববার দুপুরে মিলগেট চত্তরে এ ফটক সভাটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা।

    ঘন্টাব্যাপি অনুষ্ঠিত ফটক সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস। এসময় বক্তব্য দেন ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ সাধারন সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

    বক্তারা বলেন, চিনি শিল্পকে বাচিয়ে রাখতে হলে শ্রমিকদের সুরক্ষা প্রয়োজন্। তাই আগামী ১০ দিনের মধ্যে এ ৩ দফা দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930