• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাই স্টেশনে দুর্ঘটনা: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন 

     swadhinshomoy 
    06th Apr 2026 2:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ফিরোজ আহমেদ
    আত্রাই প্রতিনিধি

    নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, এমরান মিয়া বাগেরহাট জেলায় কর্মরত ছিলেন এবং ছুটিতে শ্বশুরবাড়ি আত্রাইয়ে আসছিলেন। তিনি খুলনা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে যাত্রা করছিলেন। ভোরের দিকে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে সেখানে নির্ধারিত স্টপেজ না থাকায় ট্রেনের গতি কিছুটা কমে। এ সময় তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।

    এতে ট্রেনের চাকার নিচে পড়ে গিয়ে তাঁর দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি দেখে উপস্থিত যাত্রী ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত পুলিশ সদস্যের শ্বশুরবাড়ি উপজেলার তারাটিয়া গ্রামে। তিনি ছুটিতে সেখানে যাচ্ছিলেন। ঘটনার পর তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930