• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারীতে পরিবহন শ্রমিক ইউনিয়নের যাত্রা শুরু, শ্রমিকদের স্বপ্নপূরণের নতুন দিগন্ত 

     swadhinshomoy 
    08th Apr 2026 5:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো: মোকলেছুর রহমান (বাবু)
    নীলফামারীতে পরিবহন খাতে যুক্ত হলো নতুন এক মাইলফলক। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন’-এর কার্যক্রম।
    মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় শহরের কালিতলাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নূর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু মোহাম্মদ সায়েম।
    এ সময় নীলফামারীর ছয় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার প্রতিনিধিরা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে জজ কোর্টের জিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু মোঃ সোয়েম আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
    সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম বলেন,
    “এই ইউনিয়ন গঠনের মাধ্যমে পরিবহন শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা চাই, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হোক এবং যাত্রীসেবার মান আরও উন্নত হোক।”
    সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালিতলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
    বক্তারা জানান, এই ইউনিয়নের মাধ্যমে জেলার পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, শ্রমিকদের অধিকার রক্ষা এবং যাত্রীসেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
    অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930