• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মধুপুরে দুই দিনের বিজ্ঞান মেলা উদ্বোধন 

     swadhinshomoy 
    12th Apr 2026 5:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    হাফিজুর রহমান উপজেলা প্রতিনিধি (মধুপুর)টাঙ্গাইল

    “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বুধবার (১১ এপ্রিল) সকালে দু’দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজিত এই মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ষ্ঠপোষকতা করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, আইসিটি কর্মকর্তা আবরারুল হক শিমুল, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মধুপুর থানার অফিসার ইনচার্জ ফজুলল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণত সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক লতিফ পান্না, প্রমূখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীমহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মহি উদ্দিন আহমেদ। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন সহ মধুপুর উপজেলা বিএনপি নেতা কর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকগণ। বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টর প্রদর্শন করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930