• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    12th Apr 2026 6:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    উপজেলা প্রতিনিধি (কামরুল হাসান)

    চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরী উপজেলার চর উন্নয়ন কমিটির আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    কোরআন তেলাওয়াত ও নাগেশ্বরী উপজেলা জাসাস কর্তৃক জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

    ১৪ টি ইউনিয়ন ও এক টি পৌরসভা সহ মোট ৪১৭.৫৭ বর্গ কিলোমিটার নিয়ে নাগেশ্বরী উপজেলা গঠিত। এই উপজেলার ৫ টি ইউনিয়ন ৫ টি নদী দ্বারা বেষ্টিত। শুষ্ক মৌসুমে বিস্তীর্ণ চর থাকে আর বর্ষা মৌসুমে নদী উপছিয়ে পানি প্রবাহিত হয়।

    এই অঞ্চল গুলোতে শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা একেবারে অপ্রতুল। তাই এই অঞ্চল মানুষের ভাগ্য উন্নয়ন ও মৌলিক চাহিদা নিবারণের জন্য নাগেশ্বরী উপজেলা বিএনপির উদ্যোগে চর উন্নয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটির উদ্দেশ্য হল চর বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠন করে চরের মানুষের ভাগ্য উন্নয়নে অবদান রাখা।

    তারই ধারাবাহিকতায় নাগেশ্বরী উপজেলা হলরুমে চর উন্নয়ন কমিটির আয়োজনে,চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক জনাব গোলাম রসুল রাজার সভাপতিত্বে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব জনাব ওমর ফারুক,উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব শহিদুল ইসলাম ও জনাব মোকলেসুর রহমান চেয়ারম্যান, যুগ্ন আহ্বায়ক জনাব জাহিদুল ইসলাম খান, যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন,যুগ্ন আহবায়ক এ কে এম আশরাফ হোসেন আপেল, নারী সংগঠক ও নারী উদ্যোক্তা আইরিন মনি এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চর উন্নয়ন কমিটির ইউনিয়ন প্রতিনিধিগণ।

    উপস্থিত বক্তাগণ চর উন্নয়নে তাদের নিজস্ব মতামত তুলে ধরেন এবং চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় গঠনে প্রত্যেকেই সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930