মোঃ জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসকের ডিমলায় আগমন উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে ডিমলা ডাক বাংলায় তার আগমনকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সদস্য ও সাবেক ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন এবং নীলফামারী জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম রাব্বানী প্রধান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মো: জাহাঙ্গীর আলম ডিয়ার এছাড়াও উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম তার দক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে নীলফামারী জেলা পরিষদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তারা আরও বলেন, তার নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে নবনিযুক্ত জেলা প্রশাসক ডিমলা উপজেলা বিএনপি পরিবারের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, জেলার উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব পালন করবেন এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, তার এই আগমনকে কেন্দ্র করে ডিমলা উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে

