• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জের উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় 

     swadhinshomoy 
    13th Apr 2026 11:56 am  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ দুলাল হোসেন খান।

    রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় প্রেসক্লাবের ভুঁইয়াগাতি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, মাল্টিমিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

    প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী আকন্দর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুলাল হোসেন খান।

    এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ, রায়গঞ্জ -সলঙ্গা মডেল প্রেসক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম ( মালেক), যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল হালদার, সাংগঠনিক সম্পাদক জাকি উল্লাহ জাকি, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, অর্থ সম্পাদক এস এম আলতাব হোসেন প্রমুখ।

    সভায় দুলাল হোসেন খান বলেন, আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

    তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের মাধ্যমে জনগণের বাস্তব চিত্র তুলে ধরা সম্ভব। এজন্য উন্নয়নমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। নির্বাচিত হলে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাবো।
    এ সময় প্রেসক্লাবের সদস্যরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সভা শেষে উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930