আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।
জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা করা হলে দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস।রবিবার বিকালে মুন্সীগঞ্জ পৌরসভার শহীদী চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।তিনি বলেন,গণরায়ের প্রতি অবজ্ঞা করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না।
একই সঙ্গে তিনি দাবি করেন,জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।সরকারি দলের গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন,জনগণের মতামত উপেক্ষা করা হলে এর ফল শুভ হবে না।জেলা আমির আরও বলেন,দুই হাজারের বেশি শহীদের রক্ত ও ৩০ হাজারের বেশি আহতদের ত্যাগ বৃথা যেতে পারে না।
তিনি দাবি করেন,প্রায় ৭০ শতাংশ জনগণের মতামত উপেক্ষা করা হচ্ছে।এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি নূর হোসেন নূরানী।
এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমানও বক্তব্য দেন।
জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো:নুরুল হক পাটোয়ারী সমাবেশে উপস্থিত ছিলেন।শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খিদির আব্দুস সালামও বক্তব্য রাখেন।সদর উপজেলা আমির নুরুল আমিন সিকদার সমাবেশে অংশ নেন।
এনসিপির সদর উপজেলার প্রধান সমন্বয়ক মো:আব্দুল আলীম বক্তব্য দেন।ইসলামী ছাত্রশিবিরের জেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহীদী চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে শিল্পকলা একাডেমি এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।মিছিলে জামায়াতে ইসলামীসহ ১১ দলের জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।বক্তারা বলেন,জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে।

